নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ববী, সম্পাদক রাব্বী

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০৮:৩৫ পিএম

দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হলো নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। এতে তাহমিন হক ববী (জনকণ্ঠ) সভাপতি এবং হাসান রাব্বী প্রধান (আরটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নীলফামারী প্রেসক্লাবে নির্বাচনের ভোট ভোট গ্রহণ চলে।

২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৩ জন। বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা পর্ষদ।

নীলফামারী প্রেসক্লাবের উপদেষ্টা জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল ইসলামের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহীন, মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সরওয়ার মানিক, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইডাস্ট্রির সাবেক সভাপতি এস.এম সফিকুল আলম ডাবলু, জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদুজ্জামান নান্না।

কমিটির বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আতিয়ার রহমান বাড্ডা (যমুনা টেলিভিশন), ভুবন রায় নিখিল (কালের কণ্ঠ), ইসরাত জাহান পল্লবী (বৈশাখী টেলিভিশন) মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ), যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন (করতোয়া ও এটিএন নিউজ), মঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙা টেলিভিশন), দপ্তর সম্পাদক নূর আলম (মানবকণ্ঠ), অর্থ সম্পাদক শীষ রহমান (ইত্তেফাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় চক্রবর্তী কাজল (৭১ টেলিভিশন ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম), তথ্য প্রযুক্তি-গবেষণা ও সমাজকল্যাণ সম্পাদক রিনি সরকার (ডিবিসি নিউজ), সাহিত্য-সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক আব্দুর বারী (দেশ টিভি), ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন (খেলা কাগজ)।

এছাড়া আরো নির্বাচিত হয়েছেন, নির্বাহী সদস্য পদে মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), তৈয়ব আলী সরকার (বাংলা ট্রিবিউন), ই.এ.এম আসাদুজ্জামান টিপু (ডেইলি স্টার), রায়হান সবুক্তগীন অনিকেত (চ্যানেল ২৪), সিদ্দিক কাজল (ইউএনবি), একরামুল হক লাবু (ঢাকা প্রতিদিন), ওয়ালী মাহমুদ সুমন (একুশে টিভি)।

আরও পড়ুন: সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে চায় ‘আগামী’

নির্বাচন পরিচালনা পর্ষদের আহ্বায়ক শামসুল ইসলাম বলেন, দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ২১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর, অর্থ, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি-গবেষণা ও সমাজ কল্যাণ, সাহিত্য-সংস্কৃতি ও পাঠাগার এবং ক্রীড়া সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় এসব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং নির্বাহী সদস্য পদে ৮ জন প্রার্থী থাকায় এসব পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ৩৯ জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকল সদস্যের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।


একাত্তর/আরএ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর