খামারে আগুন লেগে পুড়লো তিন হাজার মুরগি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০২:৩৭ পিএম

বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় একটি মুরগির খামারে আগুন লেগে খামারে থাকা প্রায় তিন হাজার মুরগি মারা গেছে।

খামারের মালিক ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আগুন দেখতে পেয়ে খামারের মালিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় প্রায় একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও সব মুরগি পুড়ে যায়।

আরও পড়ুন: নববধূকে তুলে আনার দিনে লাশ হলো বর নিজেই

খামারের মালিক বেলাল হোসেন জানান, আগুনে প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে তা। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কোনো ধারণা নেই তার।

এলাকাবাসী জানান, ৮-৯ মাস আগেও ওই ব্যক্তির আরেকটি খামারে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় বগুড়া সদর থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেয়নি। সে কারণেই এমন ঘটনা আবারো ঘটেছে বলে মন্তব্য করেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


একাত্তর/টিএ

ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর