শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অব্যাহতি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০:৩৯ এএম

চতুর্থ ও পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে মাদারীপুরের শিবচর নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

চতুর্থ ধাপে নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রিটার্নিং কর্মকর্তা হিসেবে শিবচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর শিবচরের উমেদপুর, ভদ্রাসন ও সন্নাসীরচর ইউনিয়নে এবং ৫ জানুয়ারি কাঁঠালবাড়ি ও বন্দরখোলা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছ থেকে শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদ অর্থ আদায় করেছেন বলে উমেদপুর ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থী লিখিত অভিযোগ করেন। 

তার অভিযোগের প্রেক্ষিতে হারুন-অর-রশিদকে চতুর্থ ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য গত ৯ ডিসেম্বর একটি সুপারিশপত্র ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়। এই সুপারিশের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হারুন-অর-রশিদকে চতুর্থ ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পত্র জারি করেছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন: মোংলা বন্দর থেকে নিষিদ্ধ ভলগেট আটক

সেইসাথে চতুর্থ ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে শিবচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে বলেও জানান জেলা নির্বাচন কর্মকর্তা।

অব্যাহতি পাওয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি কখনো কোন প্রার্থীর কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করিনি।

শিবচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে পাওয়া চিঠির মাধ্যমে জানতে পারি আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়েছে। 


একাত্তর/এসজে 

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর