শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেলো আসামিবাহী জিপ, এক পুলিশ সদস্য নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ ঘটনায় মো. আব্দুস সালাম (৫৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ পুলিশের সদস্য ও আসামিরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম মাদারীপুরের শিবচর থানার অধীনে ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর থানার একটি মামলায় গ্রেপ্তার চার আসামিকে মাদারীপুর আদালতে হাজির করা হয়। পরে আসামিদের নিয়ে শিবচর থানার দিকে যাচ্ছিল পুলিশের গাড়িটি। পথে পখিরা এলাকায় শিশু ইলমা (৯) ও তার বাবা ইব্রাহীম সরদার (৩৭) রাস্তা পার হচ্ছিলেন। তাদের বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পুলিশের গাড়িটি মহাসড়কে উল্টে যায়।

এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্য, আসামি এবং পথচারী শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে পুলিশ সদস্য শহিদুল ইসলাম, নুরুজ্জামান, শামীম হোসেন ও মোজ্জামেল হক এবং শিশু ইলমা ও তার বাবা ইব্রাহীম সরদার রয়েছেন। 
এ ঘটনায় আহত আসামিরা হলেন- রাজ্জাক চোকদার, রুবেল চোকদার ও মো. হাসান। 

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে আনা হয়। তাদের সবার গুরুতর আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, প্রাথমিকভাবে পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা গেছে। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আরবিএস
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর