মোংলা বন্দরে দুর্ঘটনা কবলিত ট্যাংকার উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:৫৫ পিএম

মোংলা বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় ডুবন্ত রেকের সাথে ধাক্কায় ক্ষতিগ্রস্ত ট্যাংকার এম,টি মনোয়ারাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষ।

নৌবাহিনীর ডুবুরি দলের সহয়তায় ট্যাংকারটির ছিদ্র হওয়া অংশের মেরামতের পর ট্যাংকারটিকে শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ড। 

পরবর্তীতে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব নৌযান এম,টি সুন্দরবনের সহয়তায় দেড় হাজার মেট্রিকটন ফার্নেস অয়েল বোঝাই ট্যাংকারটিকে রোববার সকালে বন্দর চ্যানেলের পিপি বয়ায় রাখা হয়। 

এরপর দুপুরে ট্যাংকারটি নিজস্ব ইঞ্জিন চালিয়ে খুলনার দৌলতপুরের যমুনা অয়েল ডিপোর উদ্দেশ্য মোংলা বন্দর ছেড়ে যায়। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপসচিব মোঃ মাকরুজ্জামান মুন্সী বলেন, শনিবার  সকাল ৮ টা ৪০ মিনিটের সময় মোংলা বন্দরের ১৫ নম্বর বয়া এলাকার মূল চ্যানেলে বাহিরে ডুবন্ত রেক ওয়ান ওয়েভের সাথে ধাক্কা লেগে তেলের ট্যাংকারটির পানির ট্যাংক ছিদ্র হয়ে যায়। 

এরপর কোস্ট গার্ডের জাহাজ সিজিএস মুনসুর আলী, কোস্ট গার্ডের ৩টি ইউনিট ও নৌবাহিনীর ডুবুরি দলের সহয়তায় ছিদ্র হওয়া অংশ মেরামতের পর সেখান থেকে উদ্ধার করে গন্তব্য খুলনায় পাঠানো হয়েছে।


একাত্তর/এসএ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ঋণের পাহাড় সমান পাপাচ্ছন্ন জীবন আর দুই স্ত্রীর লাগাতার চ্যাটাং-চ্যাটাং কটু কথা থেকে বাঁচতে নিজেকে নিজেই অপহরণের এক অবিশ্বাস্য নাটক ফেঁদেছিলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নজরুল ইসলাম! সাদা বস্তায় ঢুকে...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর