পায়রা বন্দরে জাহাজ থেকে পড়ে সার্ভেয়ারের মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১:১৬ এএম

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে বিদেশি কয়লাবাহী জাহাজ থেকে সাগরে পড়ে জাহাজের ক্যাপ্টেন সার্ভেয়ার শামিম ফয়েজ (৬৫) মারা গেছেন। 

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার পর রাবনাবাদ চ্যানেলের ফেয়ারবয়া পয়েন্টে এ ঘটনা ঘটেছে। 

সন্ধায় তার মৃতদেহ কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়। কলাপাড়া থানা পুলিশ রাতেই তার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে। 

পুলিশ ও বেনকম সী ট্রামস শিপিং এজেন্টের সিনিয়র অফিসার মাহমুদ জানান, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ১৮৯ মিটার দীর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজ এমভি নেরাইডা সাতদিন আগে ৪৬ হাজার দুইশ টন কয়লা নিয়ে এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়া থেকে পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুত কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার রাত ১২টায় জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ফেয়ারবয়ায় নোঙর করে। 

বুধবার সকাল ১০টার দিকে জাহাজ থেকে কয়লা খালাসের জন্য জাহাজ থেকে পাশে ভেরানো লাইটার জাহাজ জাসনা খান-২ এ পাইলট ল্যাডার (মই) বেয়ে সার্ভে করার জন্য নামার সময় হাত ফসকে সাগরে পড়ে যান শামিম।

আরও পড়ুন: দেওয়ানগঞ্জের মেয়র রাজধানী থেকে গ্রেপ্তার

প্রায় ১৫ মিনিট সাগরে ডুবে থাকার পর জাহাজের অন্য নাবিকরা তাকে সাগর থেকে উদ্ধার করে।

এরপর প্রায় ছয় ঘণ্টা নৌপথ পাড়ি দিয়ে সন্ধায় তাকে জাহাজের নাবিকরা কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শামিম ফয়েজ মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ার্স (প্রাঃ) লিমিটেডের সার্ভেয়ার হিসাবে জাহাজে কর্মরত ছিলেন। তিনি ঢাকার উত্তরার মৃত আবুল ফয়েজের ছেলে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম জানান, প্রাথমিক তদন্তে সে পানিতে ডুবে মারা গেছে বলে জানা গেছে। রাতেই তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর