লঞ্চে আগুন: ৩০ জনের জানাজা সম্পন্ন, দাফন পোটখালী গণকবরে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৩:২১ পিএম

ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। 

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ জনের বাড়ি বরগুনায়। এই ৩৭ জনের মধ্যে চারজনের মরদেহ ঝালকাঠি থেকেই শনাক্ত করে নিয়েছেন স্বজনরা। বাকি ৩৩ মরদেহ শুক্রবার রাত সোয়া ১১টায় বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে আরও পাঁচজনের মরদেহ শনাক্ত করে নিয়ে যায় স্বজনরা। বাকি ২৮ মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের দাফন করা হচ্ছে বরগুনার পোটকাখালি কবরস্থানে।

image


মরদেহের জানাজা নামাজে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসকসহ  ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজারও মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকায় ভর্তি সবার শ্বাসনালী পুড়ে গেছে: ডা. সামন্তলাল সেন

জানাজা শেষে মরদেহগুলো পোটখালী গ্রামের সরকারি গণকবরে দাফন করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ জনের লাশ পোটখালী গ্রাসের সরকারি গণকবরে দাফন করা হয়েছে। তিনজনের লাশ এখনও শনাক্তের জন্য রেখে দেওয়া হয়েছে এবং ১০ জনের লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

image


বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনের এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লঞ্চের ভেতর থেকে ফায়ার সার্ভিস ৩০ জনের এবং নদী থেকে কোস্টগার্ড ১০ জনের মৃতদেহ উদ্ধার করে। পরে বরিশাল মেডিক্যালে এক শিশু ও ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৩৭ জনই বরগুনা জেলার বাসিন্দা।


একাত্তর/এসি

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর