ইঞ্জিন বিকল, ঘণ্টা পর উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৬:১১ পিএম

গাজীপুরে নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দীর্ঘ একঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিলো। পরে দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ট্রেনটি বিকল হয় বলে গাজীপুরের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্টেশন ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: সপ্তাহ ব্যবধানে বাংলাদেশে সংক্রমণ বেড়েছে ৪৪ গুণ

রেলপথ বন্ধ হওয়ায় গাজীপুরের মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা আটকা পড়ে। পরে ইঞ্জিন সচল হলে দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল শুরু করে।


একাত্তর/আরএ

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর