ঠাকুরগাঁওয়ে নীলগাই উদ্ধার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১:০৬ পিএম

ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীর সহায়তায় একঘণ্টা চেষ্টার পর বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রামে এ নীল গাইটিকে ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবির হাতে হস্তান্তর করা হয়।

নীল গাইটি সুস্থ আছে এবং বিজিবির জিম্মায় আছে বলে জানান ইউপি চেয়ারম্যান হিমু সরকার।

গ্রামের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ফয়সাল আমিন হৃদয় বলেন, আমরা ১০ থেকে ১২ জন মাঠে খেলে বাড়ি আসছিলাম। এসময় দেখি নীল গাইটি মাঠে হাঁটছে। আমরা জোরে ‘নীল গাই, নীল গাই’ বলে হৈ-হুল্লোড় করলে গ্রামবাসী চারদিক থেকে নীল গাইটিকে ঘেরাও করে ধরে ফেলে।

স্থানীয় তমিজ মিয়া বলেন, আমরা শিশুদের চিৎকারে সেখানে গিয়ে নীল গাইটিকে ঘেরাও করে ধরি। গাইটি অনেক শক্তিশালী।

গ্রামবাসীর বরাতে চেয়ারম্যান হিমু সরকার বলেন, বিকেলের দিকে একটি নীল গাই ভারতীয় কাঁটা তার সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীল গাইটিকে দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে ৪৫ মিনিট চেষ্টার পর ধরতে সক্ষম হয়। আমাকে খবর দিলে আমি বিজিবি ক্যাম্পে জানাই। উপজেলা ইউএনও মহোদয়ের উপস্থিতিতে নীল গাইটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, নীল গাইটিকে গ্রামবাসী চারদিকে ঘেরাও করে ধাওয়া করে ধরে। পরে আমরা খবর পেলে সেখানে যাই। উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। গাইটি সুস্থ আছে। নীল গাইটিকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: চৈতী গ্রুপের বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগের সহায়তায় জমি দখলের অভিযোগ

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এখনো আমি নীল গাইটি উদ্ধারের খবর জানিনা। এ বছর এটি প্রথম উদ্ধারকৃত নীল গাই হবে। এর আগেসহ এখন পর্যন্ত ৫টি নীল গাই উদ্ধার করা হয়েছে। যার তিনটি মারা গেছে।


একাত্তর/আরএ

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর