শিশুদের টিকা দেয়ায় বিশৃঙ্খলার অভিযোগ

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:২৬ পিএম

করোনার টিকা নিতে চট্টগ্রাম নগরীর তিনটি কমিউনিটি সেন্টারে সোমবার সকাল থেকে হাজির হন শিক্ষার্থীরা। আগ্রহীদের উপচে পড়া ভিড় কমিউনিটি সেন্টারের আঙিনা ছাড়িয়ে রাস্তায় এসে পড়ে। কিন্তু, শিশুদের টিকা দেয়ার সময় চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগ করেছেন অভিভাবকরা। 

তারা জানান, সোমবার শিশুদের গণটিকা কার্যক্রমের প্রথম দিনে টিকাকেন্দ্রে কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। টিকা দিতে রীতিমতো তাড়াহুড়ো করেন কর্মীরা। কর্মকর্তারা বলছেন, ফাইজারের টিকা সংরক্ষণে সীমাবদ্ধতা থাকায় এত সমস্যা। 

এছাড়াও, প্রথমদিনই অভিভাবকরা অভিযোগ করেন, টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি না মানা, ঠিকঠাক তথ্য না দেয়া ছাড়াও সুরক্ষিত হতে এসে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

আর শিক্ষা কর্মকর্তারা বলছেন, ফাইজারের টিকার বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ করার বাধ্যবাধকতা থাকায় এ সংকট তৈরী হয়েছে। তবে টিকা নিতে পেরে উচ্ছ্বাস শিক্ষার্থীদের। 

চট্টগ্রাম মহানগরীর ৩টি কমিউনিটি সেন্টারে ১০ থেকে ১৭ জানুয়ারির মধ্যে ২ লাখ ১২ হাজার শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।



একাত্তর/এনএ
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর