সাভারে অবৈধ ইটভাটায় অভিযান, ৬২ লাখ টাকা জরিমানা

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০:৪১ পিএম

সাভারে ৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত গেন্ডা এবং বিরুলিয়া এলাকায় এসব ইটভাটায় অভিযান চালানো হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এ সময় পরিবেশ দূষণ করে অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে ৬টি ইটভাটাকে মোট ৬২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

এই অভিযানে পৌর এলাকার নামাগেন্ডা মহল্লার মেসার্স কর্নফুলী ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স এখলাছ ব্রিকসকে বিশ লাখ, মেসার্স মধুমতি ব্রিকসকে পাঁচ লাখ, ফিরোজ ব্রিকসকে ছয় লাখ, বিরুলিয়ার সাদুল্ল্যাপুর এলাকার মেসার্স মাহিন ব্রিকসকে বিশ লাখ, রিপন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। 

এছাড়া ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখতে সেগুলোর স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কারখানা কার্যক্রম পরিচালনা করায় মধুমতি কেমিক্যালস এবং একটি টায়ার পুড়ানো কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, হাইকোর্টের রিটের প্রেক্ষিতেই অবৈধ ইটভাটা বন্ধে কাজ চলছে। 

তিনি বলেন, এসব এলাকায় জেলা প্রশাসকের লাইসেন্স এবং মাটিকাটার লাইসেন্স না থাকায় ভাটাগুলোতে অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 


একাত্তর/এনএ

অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
সারাদেশে জ্বলানি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সঙ্কট কাটেনি। পেট্রোল পাম্পগুলোতে এখনো দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পে মোতায়েন আছে আই্নশৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি মজুত নিয়ন্ত্রণে...
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর