ঘানি টানায় বৈচিত্র্য এনে স্বাবলম্বী হলেন শারমিন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০২:১২ পিএম

ঘানি দিয়ে মাড়াই করে সরিষার তেল উৎপাদনের প্রক্রিয়াটি এখনও রয়ে গেলেও, ঘানি টানায় এখন গরুর ব্যবহার কমে গিয়ে সেখানে জায়গা নিয়েছে যন্ত্র। 

এই পদ্ধতিতে বৈচিত্র্য এনে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সাড়া ফেলেছেন পাবনার উদ্যোক্তা শারমীন আক্তার। আর এই ঘানি শিল্পের প্রসারে ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। 

সরিষার বীজকে পিষে তেল বের করার আদি পদ্ধতির নাম ঘানি টানা। দেশের বিভিন্ন এলাকায় শিল্পটি বিলুপ্ত হতে শুরু করলেও আধুনিক প্রযুক্তির কারণে আবারো সুদিনে ফিরেছে।

image


ঘানি ভাঙানো সরিষার তেলের রান্নায় যেমন স্বাদ বেশি হয়, তেমনি রান্না করা খাবারের পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ। সে কারণেই কাঠের ঘানি দিয়ে ফোটায় ফোটায় নিংড়ানো হতো সরিষার তেল।

এক সময় গরু দিয়ে টানা হতো এই ঘানি। যাকে বলা হতো কুলুর বলদ। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় বৈচিত্র্য এসেছে ঘানিতে। রক্ত-মাংসের গরুর পরিবর্তে ঘানি টানা হচ্ছে বৈদ্যুতিক উপায়ে। 

ঘানির সাথে প্রযুক্তি এই সমন্বয় ঘটিয়েছেন পাবনার আট ঘরিয়ার গোকুলনগরের উদ্যোক্তা শারমীন। চাকরির পিছে না ছুটে, ছয়টি ঘানি নিয়ে গড়ে তুলেছেন ঘানিঘর। 

গরুর পরিবর্তনে ঘানি টানায় তিনি ব্যবহার করছেন যন্ত্রের। মোটরচালিত ঘানিতে অল্প সময়েই তৈরি হচ্ছে অনেক বেশি সরিষার তেল। 

image


ঘানিঘরের পরিচালক শারমীন আক্তার জানালেন, সেখান থেকে এখন তার মাসিক আয় প্রায় এক লাখ টাকা। আগামীতে ব্যবসা আরো বাড়ানোর কথাও ভাবছেন তিনি।

পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর এই ঘানিঘরের গল্প এখন গোটা জেলায় সব মানুষের মুখে মুখে। শারমীনের সাফল্যে উৎসাহিত হচ্ছেন এলাকার অনেকেই। 

পাবনার বিসিক কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এই শিল্পে ঋণসহ সরকারি সহযোগিতা দিতে তারা আগ্রহী। প্রয়োজনে কারিগরি সহায়তাও দিতে চান তারা।

আরও পড়ুন: দুই দপ্তরের ভুলে ভেঙ্গে ফেলা হলো সরকারি বিদ্যালয়

সাত লাখ টাকা পুঁজিতে গড়া শারমিনের আক্তারের ঘানিঘরে এখন প্রতিদিন প্রায় ৬০ লিটার করে সরিষার তেল উৎপাদন হচ্ছে। 

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর তা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙেছেন এক শিক্ষক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ ও বুড়িগঙ্গার বুকজুড়ে বসেছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের জমকালো আসর। নদীর জলে তালে তালে বৈঠা পড়ার ছলাৎ ছলাৎ শব্দ, আর...
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর