দলমতের ঊর্ধ্বে জনগণের জন্য কাজ করবো: আইভী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৯:৪৫ এএম

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি দলমতের ঊর্ধ্বে গিয়ে জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এছাড়া আইভী জানিয়েছেন তিনি তার দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবেন এবং সেইসাথে হাতি মার্কার প্রার্থী তৈমূর আলম খন্দকারের দেওয়া প্রতিশ্রুত কাজও করার চেষ্টা করবেন।

রোববার (১৬ জানুয়ারি) বেসরকারি ফলে নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

১৯২ কেন্দ্রের বেসরকারি ফলে নৌকা মার্কার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট।

রোববার (১৬ জানুয়ারি) সকাল আটটায় সিটির ১৯২ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। এবারই প্রথম পুরো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ইভিএমে ভোট হলো।

image


আইভী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আমার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার নেত্রীর প্রতি। যিনি আমাকে বিশ্বাস করেছেন। এছাড়া যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’

জনসমর্থনের ফলেই বিজয় সম্ভব হয়েছে উল্লেখ করে আইভী বলেন, ‘নির্বাচনে চ্যালেঞ্জ থাকেই। জনসমর্থন ছিলো বলেই আমি নির্বাচিত হতে পেরেছি। জনসমর্থণ ছাড়া আমি নারায়ণগঞ্জ দাঁড়িয়ে থাকতে পারতাম না। ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি বলে আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

image

তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে আমি সবার জন্য কাজ করবো।’

তৈমূর আলম খন্দকার অভিযোগ করেছেন ভোট সুষ্ঠু হয়নি। এর জবাবে আইভী বলেন, ‘ভোট শেষে কে কি অভিযোগ করেছে আমি জানিনা। গণমাধ্যমের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভোট কারচুপির কোনো সুযোগ নেই। প্রশাসন সর্বদা সজাগ ছিলো।’

image


প্রসঙ্গত, একাত্তরের প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন, এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে।

শীতলক্ষ্যা তীরের নগরীর সব ওয়ার্ডেই তরুণ থেকে বৃদ্ধ তাদের নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ নিতে আগ্রহ নিয়েই ভোটকেন্দ্রে এসেছেন।

একাত্তর/আরএ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা,...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর