সন্তানের সামনে মাকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৬:৩৮ পিএম

বাগেরহাটে শিশু সন্তানের সামনে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশও দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। 

বুধবার (১৯ জানুয়ারি) বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২- এর বিচারক মো. নূরে আলম এই রায় ঘোষণা করেন।

এর আগে গত ২০১৫ সালের ৩১ মে জেলার মোড়লগঞ্জে এ ধর্ষণের ঘটনা ঘটে। 

দণ্ডিত ব্যক্তির নাম খোকা হাওলাদার (৪৬)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের আব্দুস ছাত্তার হাওলাদারের ছেলে।

মামলার বরাত দিয়ে আদালতের পিপি রণজিৎ কুমার মণ্ডল সাংবাদিকদের জানান, ঘটনার রাতে খোকা হাওলাদার প্রতিবেশী ওই গৃহবধূর ঘরে ঢুকে দুই শিশু সন্তানের সামনে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। এ সময় ওই বাড়িতে আর কেউ ছিলেন না। যাওয়ার সময় খোকা ওই নারীর মোবাইল ফোন ও বেশকিছু স্বর্ণালঙ্কার লুট করে। পরে গৃহবধূর স্বামী বাদি হয়ে ওই বছরের তিন জুন খোকা হাওলাদারকে আসামি করে মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা মোড়েলগঞ্জ থানার তৎকালীন উপ পরিদর্শক আব্দুল মান্নান শেখ তদন্ত শেষে ওই বছরের ২৯ আগস্ট খোকা হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

পিপি রণজিৎ মণ্ডল আরও জানান, খোকার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ সাজা দেন। 


একাত্তর/এসি

কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর