নীলফামারীতে করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতা কার্যক্রম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৮:১৪ পিএম

করোনার নতুন অতি-সংক্রামক ধরন ওমিক্রন এর প্রাদুর্ভাব মোকাবেলায় নীলফামারীতে জনসচেতনতা মূলক কার্যক্রম চালিয়েছে নীলফামারী জেলা প্রশাসন। 

বুধবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি  শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষীণকালে পথচারী ও দোকানদারসহ বিভিন্ন শ্রেণির মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়।

স্বাস্থবিধি ও সরকারী নির্দেশনা মানাতে আগামীকাল বৃহষ্পতিবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বেগ ও জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় প্রমূখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম জানান, দেশে আবারো কোভিড-১৯ ডেল্টা ভেরিয়েন্টের পাশাপাশি নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও জনসাধারণ সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি ও মাস্কা ছাড়া অবাধ চলাচল করছে। এতে করে জেলায় কোভিড-১৯ আক্রান্তের ঝুঁকি বাড়ছে। জেলার প্রত্যেকটি নাগরিক যাতে কোভিড-১৯ থেকে নিরাপদ রাখা যায়, সেই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান চলমান থাকবে। 

পাশাপশি স্বাস্থবিধি অমান্যকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে জেলার ছয় উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইন প্রয়োগের কার্যক্রম শুরু করা হবে।

নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৩৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জন কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ শুরু থেকে এযাবৎ  মোট ৩৬ হাজার ৮টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ৪৮৭ জন করোনা পজেটিভ হন। আক্রান্তদের মধ্য থেকে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন। মোট আক্রান্ত থেকে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৩৯২ জন।

কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বেগ ও অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়।


একাত্তর/এসএ

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর