পটুয়াখালীতে মা ও শিশুর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১০:১৭ এএম

পটুয়াখালীর দুমকিতে মা ও তার দেড় বছরের শিশু পুত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউয়নের ধোপারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার চৌকিদারের কন্যা ফাতেমা বেগম (৩০) ও তার দেড় বছরের শিশুপুত্র সিফাতের রহস্যজনক মৃত্যু হয়।

আনোয়ার চৌকিদারের দাবি, তার নাতি সিফাত দুগ্ধপানের পরে মায়ের কোলেই ঢলে পড়ে মারা যায়। আর ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে শিশুর মা ফাতেমা বেগম অসুস্থ হয়ে পড়লে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মারা যাওয়া নারীর স্বামী ও শিশু‌টির বাবা ঢাকায় এক‌টি কোম্পানী‌তে চাকু‌রিরত আছেন।

আরও পড়ুন: রিফাত হত্যা: খালাস চেয়ে মৃত্যুদণ্ডের আসামী মিন্নির আপিল

পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর সিকদার জানান, শিশু সিফাতের মৃত্যুর শোকে ব্রেইন টিউমারে আক্রান্ত তার মা ফাতেমা স্ট্রোক করে মারা যান।

বর্তমান ইউপি চেয়ারম্যান এড. গাজী নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ফাতেমার লাশ দেখেছি। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আমার ধারণা। তবে শিশুটি কিভাবে মারা গেছে তা বলতে পারবো না।

সন্ধ‌্যা পর্যন্ত মা ও শিশুপুত্রের মরদেহ ইউপি সদস্য আনোয়ার চৌকিদারের বাড়িতে ছিল। খবর পে‌য়ে দুম‌কি থানা পু‌লিশ দুজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য পটুয়াখালী ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, অমার খবর পে‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য পটুয়াখালী ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছি। ময়না তদ‌ন্তের রি‌পো‌র্টের পর মৃত‌্যুর স‌ঠিক কারণ জানা যা‌বে। প্রাথ‌মিকভা‌বে অপমৃত‌্যুর মামলা হ‌য়ে‌ছে বলেও জানান তিনি। 


একাত্তর/টিএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর