প্রশ্নফাঁস: ভাইস চেয়ারম্যান রুপাসহ ১০ জন রিমান্ডে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৮:১৩ পিএম

সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা আলাদা দুই মামলায় বগুড়ার ধুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রুপাসহ ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (৩০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত রূপাসহ ছয়জনের চার দিন করে এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী অপর চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডভূক্ত অপর আসামিরা হলেন, হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল হাসান আজাদ, নোমান সিদ্দিকী, আল আমিন আজাদ রনি, নাহিদ হাসান, শহীদ উল্লাহ, তানজির আহমেদ, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসান। 

এর আগে রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ আলী আসামি রুপা, আল আমিন আজাদ রনি, নাহিদ হাসান, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসানের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে কাফরুল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা উপরপরিদর্শক নূরে আলম সিদ্দিক আসামি আজাদ, নোমান, তানজির ও শহীদ উল্লাহের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

আরও পড়ুন: সিনহা হত্যা মামলার রায় সোমবার, সর্বোচ্চ শাস্তির আশা পরিবারের

২১ জানুয়ারি দুপুরের পর থেকে রাত পর্যন্ত রাজধানীর মিরপুর, কাকরাইল ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস। এ সময় তাদের কাছ থেকে ইয়ার ডিভাইস ছয়টি, মাস্টার কার্ড মোবাইল সিম হোল্ডার ছয়টি, ব্যাংকের চেক পাঁচটি, নন জুডিশিয়াল স্ট্যাম্প সাতটি, স্মার্ট ফোন ১০টি, ফিচার মোবাইল ছয়টি, প্রবেশপত্র ১৮টি ও চলমান পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র তিনটি সেট জব্দ করা হয়।

এরপর গত ২২ জানুয়ারি  ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রুপাসহ ছয় জনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। দু’দিনের রিমান্ড শেষে ২৫ জানুয়ারি তাদের কারাগারে পাঠানো হয়।


একাত্তর/আরবিএস   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে কলেজছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে...
নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চারদিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর