ইরি-বোরো মৌসুমে ধান রোপনে ব্যস্ত কৃষকরা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৯:১৮ পিএম

নওগাঁর রাণীনগর উপজেলায় ইরি-বোরো মৌসুমে ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে আমন ধানের দাম ভালো পাওয়ায় এবার ইরি-বোরো ধান চাষে ঝুঁকেছেন কৃষকরা। ইতোমধ্যেই উপজেলা জুড়ে লক্ষ্যমাত্রার প্রায় ৭০ ভাগ জমিতে ধান রোপন করা হয়েছে। 

শীত উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোমর বেঁধে মাঠে কাজ করছেন চাষীরা। এদিকে বাজারে ডিজেল তেল ও কীটনাশক ঔষধের দাম বেড়ে যাওয়ায় ধান চাষে বিঘা প্রতি এক থেকে দেড় হাজার টাকা অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে কৃষকদের।

উপজেলা কৃষি অফিস বলছে, এই উপজেলায় চলতি মৌসুমে ১৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে কৃষি বিভাগ। ইতোমধ্যেই প্রায় ৭০ ভাগ জমিতে ধান রোপন করা হয়েছে। 

এবার উপজেলা জুড়ে জিরা, কাটারী, ৭৫, ৭১, ব্রি-৮১, ৮৯, ১০০ ধানসহ অন্যান্য জাতের ধান রোপন করা হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, বাজারে আমন মৌসুমের ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা লাভবান হয়েছেন। আগের বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলন যেমন ভালো হয়েছে তেমনি বাজারে দামও বেশ ভালো পেয়েছেন চাষিরা। ফলে সব মিলিয়ে এবার ইরি-বোরো ধান চাষে ঝুঁকেছেন কৃষকরা।

উপজেলার খট্টেশর গ্রামের সামছুর রহমান, ভাটকৈ গ্রামের কৃষক সুর্দশন চন্দ্র, বেলঘরিয়া গ্রামের কৃষক হাসান আলী সহ অনেকেই জানান, গত কয়েক বছরের তুলনায় বর্তমানে বাজারে ধানের ভালো দাম পাওয়া যাচ্ছে। 

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, ইরি-বোরো ধান চাষে কৃষি বিভাগ কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগীতা দিয়ে আসছে। এবার চলতি মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন হয়েছে।

একাত্তর/ এনএ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের শাসন ব্যবস্থার ওপরই হামলার শামিল। অপরাধীদের ফিরিয়ে আনতে সব রকমেরই চেষ্টা করবে সরকার, এমনই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর