কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রদীপ-লিয়াকত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯ পিএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে চট্টগ্রাম থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদের কাশিমপুর কারাগার হাই সিকিউরিটি ইউনিটের কনডেম সেলে নেয়া হয়। 

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে হাই সিকিউরিটি ইউনিটে আনা হয়েছে।

প্রদীপ কুমার ও লিয়াকত আলী ফাঁসির দণ্ডাদেশের পর কক্সবাজার কারাগারে ছিল। সেখান থেকে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও বুধবার রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আনা হয়।

আরও পড়ুন: গরু চোরাচালান মামলায় দেবকে সিবিআইয়ের তলব

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা।

নিহত হওয়ার চার দিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদি হয়ে কক্সবাজার আদালতে মামলা করেন।

মামলার বিচারিক কার্যক্রম শেষে এরপর সিনহা হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।


একাত্তর/টিএ

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিপাহি মো. সাইফুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। 
গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক থেকে রানী বেগম নামে এক নারী দর্শনার্থীকে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে কারারক্ষীরা।  শনিবার (১৪ মে) দুপুরে কারাগারের প্রধান ফটকে ওই নারীর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর