পাঁচ ভাইকে চাপা দেয়া সেই চালকের তিন দিনের রিমান্ড

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৮ পিএম

বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচ ভাইয়ের মৃত্যুতে অভিযুক্ত চালক সাইফুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার সাইফুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। দীর্ঘ শুনানির পর চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানার এসআই (উপপরিদর্শক) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ ভাইয়ের মৃত্যুর ঘটনায় শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থেকে চালক সাইফুলকে গ্রেপ্তার করে র‍্যাব।

আরও পড়ুন: পাঁচ ভাইকে চাপা দেয়া সেই চালকের ছিল না লাইসেন্স

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, পিকআপ চালক সাইফুলের ড্রাইভিং লাইসেন্স ছিল না। দুর্ঘটনার পর আত্মগোপনে প্রথমে বান্দরবানের লামাতে লুকালেও ঘটনা নিয়ে সাড়া পড়ে যাওয়ায় ঢাকায় চলে আসেন তিনি।

২৮ জানুয়ারি কক্সবাজারের চকরিয়ায়  বার্ধক্যজনিত কারণে মারা যান সুরেশ চন্দ্র। তার সৎকার পরবর্তী সব নিয়ম পালন করতে মন্দিরে যান সুরেশ চন্দ্র শীলের ছয় ছেলে ও দুই মেয়ে।

পূজা শেষে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে বসে কিছু আনুষ্ঠানিকতা পালনের সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ যায় চার ভাইয়ের। এ ঘটনায় গুরুতর আহত অপর দুই ভাই ও দুই বোনকে হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টার দিকে আরেক ভাইয়ের মৃত্যু হয়।

নিহত পাঁচ ভাই হলেন অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।


একাত্তর/টিএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর