ট্রেনের ধাক্কায় পিকআপ আরোহীর মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১০ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের এক যাত্রীর নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মিলন (২০)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের পার্বতীরপুর-ফুলবাড়ী রেল পথের ই-১৭১ নম্বর লেভেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর রেল স্টেশনের দিকে আসছিলো। পথিমধ্যে পিকআপটি লাইনের উপর উঠলে ট্রেনটি সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। 

আরও পড়ুন: ৭৯ বছর বয়সে অস্ত্র ধরেছেন এ নারী, ইউক্রেনবাসী বলছে 'নায়ক'

এ সময় গুরুতর আহত একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম ও দেলোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি শনাক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
দেশের সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর