মুরগির পিকআপে গাঁজা পরিবহন, আটক দুই

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২১ পিএম

গাজীপুরে মুরগিবাহী পিকআপ ভ্যান থেকে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ জানান, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি নেত্রকোনা জেলা থেকে ব্রয়লার মুরগিবাহী পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে গাজীপুর হয়ে রাজধানী ঢাকার দিকে যাচ্ছে। 

এ সংবাদের ভিত্তিতে দলটি ভোররাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর এলাকার শিলা বৃষ্টি ফিলিং স্টেশনের সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারি ময়মনসিংহের মো. মুন্না (২৯) ও নেত্রকোনার খোরশেদ আলমকে (২৮) আটক করে। 

আরও পড়ুন: দেবে যাওয়া তেনাপচা সেতুর উপর ঝুঁকিপূর্ণ চলাচল

এসময় তাদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা, দুইটি মোবাইল ফোন ও নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে নেত্রকোনা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। 


একাত্তর/এসজে
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর