হাজারও মৎস্যজীবী নিয়ে প্রথমবার দুবলার চরে মাতৃভাষা দিবস পালন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৬ পিএম

সাগরদ্বীপ দুবলার চরে প্রথমবারের মতো পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ  দিবসের অনুষ্ঠান। দুবলার আলোরকোল জেলেপল্লীর পাঁচ হাজারেও বেশি মৎস্যজীবী সমবেত হয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে স্মরণ করেন ভাষা শহীদদের। এ জন্য সেখানে প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন শহীদ মিনার।

দুবলা ফিশারমেন গ্রুপের চেয়ারম্যান মো. কামাল উদ্দীন আহম্মেদ জানান, মৎস্য আহরণ ও শুটকি প্রক্রিয়াজাতকরণে সম্পৃক্ত হাজার হাজার মানুষ ফেব্রুয়ারি মাসে এ সাগরদ্বীপে অবস্থান করেন। জেলেদের মধ্যে দিনটির প্রতি অনেক আবেগ থাকলেও আনুষ্ঠানিকভাবে ভাষা শহীদদের স্মরণ করতে পারতো না। বিষয়টি মাথায় রেখে এ বছর দুবলার চরে বনবিভাগের সহায়তায় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এখন থেকে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় শহীদ স্মরণে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে।

আরও পড়ুন: অমর একুশেতে বিজাতীয় সংস্কৃতি রুখে দেয়ার ডাক

পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ প্রহলাদ চন্দ্র রায় জানান, প্রথমবারের মতো এখানে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। মধ্যে ছিলো রাত ১২টা এক মিনিটে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরি ও শহীদ স্মরণে আলোচনা অনুষ্ঠান। বনবিভাগ ও ফিশারমেন গ্রুপের অয়োজনে জেলে এবং ব্যবসায়ীদের নিয়ে এ দিবসটি পালন করা হয়। আলোরকোল ছাড়াও বঙ্গোপসাগর তীরবর্তী শ্যালারচর, নারকেলবাড়িয়াসহ বিভিন্ন চরের জেলে ও শুটকি ব্যবসায়ীরা শহীদ মিনারে পুষ্প ও মাল্যদান করে শহীদের শ্রদ্ধা জানিয়েছেন। 


একাত্তর/এসি

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর