দুর্বৃত্তের কোপে পুলিশের এসআই জখম

আপডেট : ২১ মার্চ ২০২২, ১০:৪০ এএম

বাগেরহাটের কচুয়ায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) উপর হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে ওই এসআইকে।

রোববার (২০ মার্চ) রাতে আসামি ধরতে গেলে কচুয়া উপজেলার সন্মানকাঠি এলাকায় পুলিশের উপর ওই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় এসআই রবিউল ইসলামকে (৫৫) উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল ভর্তি করা হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রবিউল ইসলাম বাগেরহাটের কচুয়া থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, কচুয়া উপজেলার সন্মানকাঠি গ্রামের গোড়াখাল এলাকায় জুয়েল নামে এক যুবকের সঙ্গে পুলিশের এসআই রবিউল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল দা দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এসআই রবিউল ইসলাম গ্রাম পুলিশ সঙ্গে নিয়ে সন্মানকাঠি গ্রামে মাদক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে যান। 

রাত ৮টার দিকে রাস্তায় জুয়েল নামে এক যুবককে দেখে তার পরিচয় জানতে চান গ্রাম পুলিশের এক সদস্য। এসময় জুয়েল ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। 

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল দা দিয়ে কুপিয়ে এসআই রবিউল ইসলামকে জখম করে পালিয়ে যায়। 

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, এখনো নিখোঁজ পাঁচজন

ওসি আরো জানান, জুয়েলকে ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তবে তার বিরুদ্ধে থানায় কোন ধরনের মামলা আছে কি না তাৎক্ষণিকভাবে পুলিশ তা জানাতে পারেনি। 

বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আসিফ উল- ইসলাম আকাশ জানান, রবিউল ইসলামের বাম পায়ে এবং ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এসজে

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর