কুলাউড়ায় বিদ্যুৎ অফিসে আগুন, তিন উপজেলা বিদ্যুৎহীন

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০১:১৮ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ভয়াবহ আগুনে কুলাউড়াসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। 

রোববার (২৭ মার্চ) সকাল ৮টায় কুলাউড়া বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমে এ আগুন লাগার ঘটনা ঘটে। 

জানা যায়, রোববার সকাল ৮টার দিকে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোলরুমে আকস্মিকভাবে আগুন ধরে যায়। 

আগুনে কন্ট্রোলরুমের ব্রেকার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কুলাউড়া, জুড়ী ও বড়লেখাসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। 

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলায়মান আহমদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলায়মান আহমদ জানান, বিদ্যুৎ অফিসের কন্ট্রোলরুমে পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না। 

কুলাউড়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, কন্ট্রোলরুমের মেরামত কাজ শুরু করা হয়েছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর