মোটরসাইকেল থামিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১১:২৮ এএম

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তিন আরোহীর ওপর প্রতিপক্ষের হামলায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর আরোহী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলযোগে সোলেমান শরীফ (৩৫), কামরুল মাতুব্বর (৪০) ও আমিনুল মাতুব্বর (৪০) তাদের বাড়ি জান্দি গ্রামে ফিরছিলেন। বাজার পার হতেই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তিন আরোহীকে এলোপাথাড়ি কোপায়। এ সময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যায়।

গুরুতর আহত অপর দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কামরুল মাতুব্বরকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সাবেক এমপি নজরুল ইসলামের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/আরএ

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর