চকোরিয়ার ভূমি দস্যুদের দৌরাত্মে বিলীন হচ্ছে টিলা

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৫:১৪ পিএম

কক্সবাজারে চকরিয়ায় অবিরাম কাটা হচ্ছে টিলা। নষ্ট করা হচ্ছে বনায়ন। শুধু পাহাড় কেটেই ক্ষান্ত হচ্ছে না সেখানকার ভূমি দস্যুরা। 

সেখানে প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত করে মাটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেশের নানা প্রান্তে। এলাকাবাসীর অভিযোগ ধ্বংসযজ্ঞের এই খবর জেনেও নীরব প্রশাসন। 

ঘটনাস্থল দাঙ্গার বিলের রংমহল গ্রাম। বিশাল এ বিলের কিছু জমির মালিকানা নিয়ে এক সময় দ্বন্দ্ব-সংঘাত লেগেই থাকতো। যে কারণে জায়গাটি দাঙ্গার বিল নামেই সবার কাছে পরিচিত।

সেখানের রংমহল গ্রামের ৫০০ একর জমি জুড়ে ছিলো বড় আকারের টিলা ও বনায়ন। কিন্তু সেই টিলা কাটতে কাটতে এখন সমতল ভূমি। 

প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত করে সেখান থেকেও তোলা হচ্ছে মাটি। পরিবেশ বিধ্বংসী অপতৎপরতার কারণে এক পাশে সাফারি পার্ক, পাহাড়ি টিলাসহ গ্রাম হুমকির মুখে পড়েছে।

এরই মধ্যে হেলে পড়েছে পার্কের নিরাপত্তা দেওয়াল। এছাড়া যে কোনো মূহুর্তে আশপাশের টিলা সেখানে ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রায় বছর খানেক ধরেই একটি প্রভাবশালী মহল এখানে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ। প্রতিদিন শত শত ট্রাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে মাটি। 

সরবরাহ করা হচ্ছে দেশের নানা জায়গায়। শ্রমিকরা জানায়, এলাকার অনেকের হয়েই তারা মাটি কাটছেন। এদিকে মাটি কাটার ফলে দূষিত হচ্ছে রংমহল গ্রামের বাতাস।

এলাকার জন প্রতিনিধিরা বলছেন ধ্বংসযজ্ঞের কথা জেনেও নীরব প্রশাসন। আর বন বিভাগের কর্তারা বলছেন লোকবলের অভাবে অভিযান করতে পারছেন না তারা। 

এদিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান, পরিবেশ ধ্বংসরোধে জেলা প্রশাসনকে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেছেন তিনি। 

এরই মধ্যে পরিবেশ বিধ্বংসী কাজে বাঁধা না দেয়ায় কক্সবাজার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেছে পরিবেশবাদী সংগঠন বেলা।



একাত্তর/ এনএ
পটুয়াখালীর রাঙ্গাবালীর চরাঞ্চলে নতুন বনায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে জানমাল রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এ উদ্যোগ।
সাতক্ষীরার দেবহাটা থেকে একটি অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ এক ভূমিদস্যু ও সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলেপাড়া এলাকার একটি ইটভাটার কাছ থেকে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর