দেবহাটায় অবৈধ অস্ত্র ও গুলিসহ ভূমিদস্যু আটক

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৭:৫৯ পিএম

সাতক্ষীরার দেবহাটা থেকে একটি অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ এক ভূমিদস্যু ও সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলেপাড়া এলাকার একটি ইটভাটার কাছ থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক ভূমিদস্যু সন্ত্রাসী ইউনুস আলী মোড়ল (৪০) দেবহাটা উপজেলার নোড়ারচক পূর্বপাড়া গ্রামের ইয়াদ আলী মোড়লের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার মৎস্যঘের অধ্যুষিত জনপদ খলিশখালীতে সহিংস কর্মকাণ্ড ঘটিয়ে অস্থিতিশীল করার পায়তারা করতে কতিপয় ভূমিদস্যু সন্ত্রাসীরা বৈঠক করছে- এমন গোপন খবরের ভিত্তিতে দেবহাটা থানার এস.আই শোভন দাস ও এস.আই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি অবৈধ ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ভূমিদস্যু বাহিনীর অন্যতম সদস্য সন্ত্রাসী ইউনুস আলী মোড়লকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় তার সহযোগী অন্য সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, এ ঘটনায় আটক ভূমিদস্যুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন: বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই নিহত

তিনি আরও জানান, গেল এক বছর ধরে দেবহাটার খলিশাখালিতে ভূমিদস্যুতা, অস্ত্রবাজি, মাদক কারবার ও মৎস্যঘের লুটপাটসহ নানা অপকর্ম চালিয়ে আসছে ভূমিদস্যু ইউনুসসহ সংঘবদ্ধ একটি সন্ত্রাসী বাহিনী।


একাত্তর/জো 

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর