গাজীপুরের শ্রীপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
শ্রীপুর থানার এসআই রিপন আলী খান জানান, মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে শ্রীপুর উপজেলার বর্মী পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী মালিহা মমতাজ মোবিনা (৮) স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এসময় বর্মী কলেজের পাশে শ্রীপুর- বর্মী রোড পারাপারের সময় বর্মীগামী একটি অটোরিকশা উল্টে পড়ে চাপা দেয় মোবিনাকে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মদিনার অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাতক অটোরিকশাটি জব্দ করা হলেও চালক এখনও পলাতক।
একাত্তর/এআর
