অপহরণের পর ২০ কোটি টাকা দাবি, ব্যবসায়ীকে অক্ষত উদ্ধার

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১২:১৫ পিএম

পটুয়াখালীতে এক ব্যবসায়ীসহ তার গাড়িচালককে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগ পেয়ে অপহৃতদের অক্ষত উদ্ধার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে তার গাড়িচালককেও। তার বর্তমানে সুস্থ আছেন। পরিবারের অভিযোগ, অপহরণের পর ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত এস‌পি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অপহরণের শিকার ওই ব্যবসায়ীর নাম শিবুলাল দাস। তার গাড়িচালকের নাম মিরাজ।

এর আগে সোমবার (১১ এপ্রিল) পটুয়াখালী শহ‌রের পুরান বাজা‌র এলাকা থেকে রাত ৯টার দিকে অপহরণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোরকা পরা এবং অসুস্থ অবস্থায় তাদের ওখানে পাওয়া যায়।

শিবুলাল দাসের ছেলের বউ শান্তা রানী দাস জানান, সোমবার বেলা ১১টার দিকে শহরের পুরান বাজারের নিজ বাসা থেকে তার শ্বশুর ব্যবসায়ীক কাজে ব্যক্তিগত গাড়ি নিয়ে গলাচিপার উদ্দেশে রওয়ানা দেন। কাজ শেষে রাত ৯টার দিকে গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাট থেকে পুনরায় পটুয়াখালী শহরের নিজ বাসার উদ্দেশে রওয়ানা হন। এ সময় তার সঙ্গে গাড়িচালক মিরাজও ছিলেন।

এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে শ্বশুরের ফোন বন্ধ পান। পরে গাড়িচালক মিরাজের ফোনও বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়।

আরও পড়ুন: ১৫ এপ্রিল থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু

পরিবারের বরাত দিয়ে তার মেয়ের শ্বশুর সাংবাদিক শংকর লাল দাস জানান, রাত আনুমানিক দুইটার দিকে শিবুলাল দাসের ব্যবহৃত ফোন দিয়ে তার স্ত্রী বিউটি দাসের ফোনে কল করে বলা হয়, ‘শিবুকে পেতে হলে ২০ কোটি টাকা লাগবে’। 

পটুয়াখালীর পু‌লিশ সুপার মোহাস্মদ শ‌হিদুল্লাহ জানান, পু‌লি‌শের একা‌ধিক টিম জেলার বি‌ভিন্ন প্রা‌ন্তে অভিযান চা‌লি‌য়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।এ বিষয়ে বিস্তা‌রিত পরে জানানো হবে। 


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর