কুতুবদিয়ায় বজ্রপাতে দুইজন নিহত, আহত এক

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১০:২৭ পিএম

কক্সবাজারের কুতুবদিয়ার আলাদা স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক নারী। 

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের পুত্র সাহাব উদ্দিন (৬০) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র সাহাব উদ্দিন (৪৫)। আহত নারীর নাম সুশীলা (২৬)। 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে সাহাব উদ্দিন (৬০) লবণের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। 

প্রায় একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের বগার্ডে থাকা সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়েন। 

আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের অভিযানে ৩২ অপরাধী গ্রেপ্তার

বৃদ্ধ সাহাব উদ্দিন ও বালুশ্রমিক সাহাব উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা কামরুল ইসলাম উভয়কে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে দুপুর ১২টার দিকে বজ্রপাতের বিজলী ও প্রচণ্ড আওয়াজে বড়ঘোপ জেলেপাড়ার প্রবাস দাশের স্ত্রী সুশীলা (২৬) অজ্ঞান হয়ে পড়েন বলে তার বোন রুমা দাশ জানিয়েছেন। তিনি বর্তমানে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর