প্রাচীন রূপ হারিয়েছে সাড়ে ছয়শ' বছর পুরনো শাহী মসজিদ

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২:০১ পিএম

গাজীপুরে সাড়ে ছয়শ' বছর পুরনো শাহী মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মানুষ। তবে মোঘল আমলের এই অন্যতম নিদর্শনটি তার প্রাচীন রূপ হারিয়েছে অনেক আগেই।

আধুনিকতার ছোঁয়ায় ঢাকা পড়ে গেছে এই প্রাচীন নিদর্শনের মূল গম্বুজটিও। তবে এই মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে এখন নজর দিতে চাচ্ছে প্রশাসন। 

সাড়ে ছয়শ' বছরেরও বেশি পুরনো সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদটি কাপাসিয়া উপজেলা শহর থেকে ২০ কিলোমিটার উত্তরে টোক সুলতানপুর গ্রামে অবস্থিত।

image


জনশ্রুতি আছে, ইসলাম প্রচারের জন্য গাজীপুরে এসেছিলেন ৩৬০ জন আউলিয়া, যাদের মধ্যে ১৩১তম ছিলেন শাহ সুলতান। তার নামেই এই গ্রামের নাম হয় সুলতানপুর। 

ঐতিহাসিক তথ্যমতে, মোঘল সম্রাট আকবরের শাসনামলে ঈশা খাঁ ও মানসিংহের যুদ্ধকালে নির্মাণ করা হয় এই শাহী মসজিদটি। 

মসজিদের গায়ে অস্পষ্টভাবে খোদাই করে লেখা, ১৩৪৬। যদিও পরবর্তীতে ১৯৮৭ সালে মসজিদটি সম্প্রসারণ করা হয়। পুরো অংশজুড়ে এখানে একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

সাথে আছে সুলতানিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, যেখানে দেড়শ শিক্ষার্থী লেখাপড়া করছে বিনামূল্যে। শুধু তাই নয়, মসজিদের পাশে একটি জায়গায় কবরস্থান তৈরি হয়েছে হতদরিদ্র মানুষের জন্য। 

image


এলাকাবাসীর দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখানে আরো সেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব। মসজিদটির ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, মসজিদের উন্নয়নের জন্য কোনো আলাদা তহবিল না থাকলেও এর ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নের দাবি আসলে ছোট ছোট অনুদান তহবিল থেকে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর