অস্ত্র-গুলিসহ ছয় মানবপাচারকারী গ্রেপ্তার

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৫:০৩ পিএম

স্যাটেলাইট ফোন, জিপিএস ও কম্পাসের মতো অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন ধরে মানবপাচার করে আসছিল একটি চক্র। মূলত তাদের টার্গেটে ছিল বাংলাদেশি অসহায় যুবক বা মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিক। 

শনিবার (১৬ এপ্রিল) ভোরে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেল থেকে অস্ত্র-গুলিসহ এই মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে র‌্যাব। বিকেল চারটার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান  কক্সবাজার র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মহেশখালী উপজেলার শাহ জাহান (৩৭), মোহাম্মদ পারভেজ (২৩), একই এলাকার আবদুল মাজেদ (২৭), আমির মো. ফয়সাল (২৪), মোহাম্মদ শাকের ( ৩০) ও রফিকুল ইসলাম (৩৫)। তাদের প্রত্যেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি বন্দুক, দুইটি থ্রিকোয়ার্টার গান, চার রাউন্ড কার্তুজ, দুইটি রামদা, একটি স্যাটেলাইট ফোন, একটি কম্পাস, একটি জিপিএস ডিভাইস, ১৬টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড ও পাচারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার। 

মেজর শেখ ইউসুফ আহমেদ জানান, আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের কিছু সদস্য নাজিরারটেক চ্যানেলে অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্র-গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: লিবিয়ায় মাফিয়ার হাতে বন্দি ছেলেকে ফিরিয়ে আনলেন মা

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রের বিদেশী সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয় স্যাটেলাইট ফোন। সেইসাথে জিপিএসের মাধ্যমে সাগরে গতিপথ নির্ধারণ করেই মানব পাচার করা হচ্ছিল।

তিনি আরও জানান, এ চক্রের আরও সদস্যদের চিহ্নিত করতে পেরেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর