র‍্যাবের অভিযানে পিস্তলসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০১:০২ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্র ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ।

রোববার (১৭ এপ্রিল) রাত ১২ টার দিকে দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা কাশিমপুর এলাকায় র‌্যাব -৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ারের নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় তিনটি  বিদেশী পিস্তল, ৭ ম্যাগাজিন, ১৯ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী রবিউল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল রবিউল। গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে গোপনে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।

এই ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব। 


একাত্তর/এসএ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর