ঈদ যাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘাটে ভোগান্তির আশঙ্কা

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৮:৩২ পিএম

ঈদের ছুটি শুরুর বাকি আর মাত্র আট দিন। করোনার দুই বছর পর এবার প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়বে কোটি মানুষ। তবে এবারে ঈদের ছুটিতে রাজধানী সঙ্গে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যাত্রীদের যাতায়াতের অন্যতম স্থলপথ পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। 

শুক্রবার (২২ এপ্রিল) শনিবার সরেজমিন, পাটুরিয়া ঘাটে ঈদ যাত্রায় এখনও প্রস্তুত হয়নি দুই নম্বর ঘাট। এক নম্বর ঘাটেও ভিড়তে পারবে না বড়ো ফেরিগুলো। আবার দুই নম্বর ঘাটের পূর্ব পাশে দেখা দিয়েছে ভাঙন। 

image


অপরদিকে সড়ক পথের সাতটি জায়গায় চলছে নির্মাণ কাজ। সবমিলে এই পথে দূর হয়নি ভোগান্তির শঙ্কা। 

বিআইডব্লিউটিস জানিয়েছে, দু’একদিনের মধ্যেই ঘাটে পন্টুন এসে পৌঁছানোর কথা। 

তবে যে রাস্তা দিয়ে বাসগুলো পন্টুনে উঠবে সেটিরও বেহাল দশা। তিন নাম্বার ফেরি ঘাটের পূর্ব পাশে আছে নদী ভাঙন। বেশি ভারে ভাঙতে পারে এই ঘাটটি।  নাজুক অবস্থা সেই দুই নম্বর ঘাটেরও।  

image


বাসের চালকরা বলছেন, এখনই তারা ঘাটে ভোগান্তিতে পড়ছেন। ঈদে এটি কয়েকগুন বাড়বে। মানিকগঞ্জ থেকে পাটুরিয়ার পর্যন্ত সড়কেও হতে পারে যানজট। কারণ এই পথে চার লেন পরিণত হয়েছে দুই লেনে। 

এদিকে ঈদকে সামনে রেখে এখন থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেক মানুষ। যাত্রীরা বলছেন, দুর্ভোগ থেকে রেহাই পেতেই তাদের এই আগাম যাত্রা। 

image


বিআইডব্লিউটিস’র ডিজিএম শাহনেওয়াজ জানান, দুই, তিন আর চার নম্বর ঘাট দিয়েই পারাপার করবে যাত্রীবাহী বাসগুলো। এক নম্বর ঘাট দিয়ে পারাপার করবে পচনশীল ও জরুরি সেবাপণ্য। প্রাইভেট কার আর ছোট পরিবহণের জন্য থাকছে পাঁচ নম্বর ঘাটটি।  আর নদী পারাপারে থাকবে ২১টি ফেরি।

আরও পড়ুন: স্বাভাবিক হচ্ছে নিউমার্কেট, দেখা নেই ঢাকার বাইরের ক্রেতার

তিনি আরও জানান, জরুরি সেবা আর পচনশীল পণ্য ছাড়া ঈদের আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন মহাসড়কে ট্রাক চলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একাত্তর/এসি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর