শুকনা মরিচে জলঢাকার চাষিদের রঙিন স্বপ্ন

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৪:২৯ পিএম

শুকনা মরিচে রঙিন স্বপ্ন দেখছেন রংপুরের জলঢাকা উপজেলার চাষিরা। ক্ষেত থেকে মরিচ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন প্রতিটি কৃষক পরিবার। উঠোন থেকে শুরু করে জমি, খেলার মাঠ, খোলা স্থান, যে যেখানে পারছেন মরিচ শুকিয়ে হাটে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

এদিন সরজমিনে গিয়ে দেখা যায়, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় জলঢাকায় বিস্তীর্ণ এলাকাজুড়ে মরিচের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো পেয়ে বেশ খুশি চাষিরা।  

উপজেলার বুড়ীতিস্তা নদীর অববাহিকায়, নদী তীর ঘেষে ও চরে সর্বাপেক্ষা বেশি মরিচের চাষ হয়েছে। এসব এলাকার কৃষকরা জমিতে দেশি মরিচের বীজ বপন করে এবং হাইব্রিড মরিচের চারা রোপণ করেছেন। দেশি এবং হাইব্রিড মরিচের গাছগুলোতে শোভা পাচ্ছে লাল মরিচ।

উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ঘাটের পাড় মমিনুরের ডাঙ্গা এলাকার মামুন মিয়া জানান, প্রতিবছর মরিচের আবাদ করেন তিনি। এ বছর দুই বিঘা জমিত মরিচ করা হয়েছে। এর মাঝে এক বিঘা জমিতে হাইব্রিড মরিচ করা হয়েছে। হাইব্রিড মরিচ বেশ কয়েকবার কাঁচা বিক্রি করা হয়েছে। দামও মোটামুটি ভালো পাওয়া গেছে। বেশ ভাল লাভ হয়েছে। দেশি মরিচের গাছের মরিচ এখন পেকে যাচ্ছে। মরিচ শুকিয়ে বাজারে বিক্রি করে এবার লাভ পাওয়া যাবে।

image


ভাবনচুরের কৃষক সায়েদুল জানান, জমিতে মরিচের আবাদ করেছি। কয়েকদিন আগে মরিচের দাম কম ছিল। এখন মোটামুটি ভালো দাম পাওয়া যাচ্ছে। সায়েদুল আরও জানান, প্রায় এক বিঘা জমিতে তিনি মরিচের আবাদ করেছেন। পাকা মরিচ তুলে এখন শুকাতে দিয়েছেন। 

আরও পড়ুন: চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে দুই শিশুর মৃত্যু

পাইকারি ব্যবসায়ী খায়রুল ইসলাম জানান, গত কয়েকদিন আগে মরিচের দাম ভাল ছিল না। এখন আড়তে এ দাম একটু বাড়ায় মোটামুটি লাভের মুখ দেখা যাচ্ছে। 

জলঢাকা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: লেবু মিয়া জানিয়েছেন, আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় মরিচ মোটামুটি ভালো হয়েছে। শুরুর দিকে কৃষকরা ভালো দাম পেয়েছেন। মাঝে একটু দাম কম ছিল। এখন আবার মরিচের ভালো দাম পাচ্ছেন কৃষকরা। 


একাত্তর/আরবিএস  

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর