কলাগাছ দিয়ে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৪:৫৯ পিএম

ঝালকাঠির নলছিটিতে কলাগাছ দিয়ে নিজ বাড়ির পুকুরে সাঁতার শিখতে গিয়ে আট বছরের শিশু মমিন পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। 

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামে শামসুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী কবির হাওলাদার বলেন, মমিন দুপুর সারে বারোটার দিকে প্রতিদিনের মতো কলাগাছ দিয়ে বাড়ির পুকুরে একাই সাঁতার শিখতে গিয়েছিলো। দীর্ঘক্ষণ তার খোঁজ না পাওয়ায় আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজন।

তিনি জানান, মমিনকে পানি থেকে তুলে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নলছিটি থানার অফিসার ইনর্চাজ (ওসি) আতাউর রহমান বলেন, পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি এখনও কেউ আমাদের অবহিত করেননি।


একাত্তর/জো 

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর