ঝালকাঠির গালুয়া পাকা মসজিদ: সুলতানি ও মোঘল ঐতিহ্যের এক প্রাচীন নিশান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ। এটি এখন কেবল প্রার্থনার স্থানই নয়, মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং গবেষক ও পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ভাণ্ডারিয়া-রাজাপুর মহাসড়ক থেকে এক কিলোমিটার দূরে নিঝুম পরিবেশে মসজিদটির অবস্থান।

মসজিদটির সঠিক নির্মাণকাল নিয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও এর স্থাপত্যশৈলীতে সুলতানি ও মোঘল আমলের স্পষ্ট ছাপ রয়েছে। স্থানীয়দের মতে, বাংলা ১১২২ সালে মাহমুদ জান আকন্দ নামক এক ব্যক্তি ঘন জঙ্গলের মধ্যে এই মসজিদটি আবিষ্কার করেন।

লোকমুখে প্রচলিত আছে, মসজিদটি সংস্কারের সময় সেখানে বড় বড় সাপ দেখা গিয়েছিল। সাপগুলোকে মসজিদ ছেড়ে যাওয়ার অনুরোধ করা হলে তারা স্বেচ্ছায় চলে যায়। এমন অলৌকিক গল্পের কারণে এটি স্থানীয়দের কাছে ‘জীনের মসজিদ’ নামেও পরিচিত। সেই থেকে আজ পর্যন্ত মসজিদটিতে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয়ে আসছে।

স্থাপত্যগত দিক থেকে এটি এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। পাকা ইট এবং চুন-সুরকির মিশ্রণে তৈরি এই মসজিদের দেয়ালে খোদাই করা রয়েছে নিপুণ কারুকার্য ও নকশা। প্রাচীন মুসলিম সংস্কৃতি ও ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই স্থাপনাটি ধর্মপ্রাণ মানুষের ইবাদতের পাশাপাশি এখন পর্যটন ও গবেষণার কেন্দ্রবিন্দু।

তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে এর আদি জৌলুস অনেকটা ম্লান হতে বসেছে। মসজিদটির ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ইমাম ও মুসল্লিরা।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি জানান, মসজিদটি সংস্কারের জন্য এরই মধ্যে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাচীন এই ঐতিহ্য যাতে যথাযথভাবে সংরক্ষণ করে মানুষের কাছে তুলে ধরা যায়, সেই ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, ধর্মীয় ঐতিহাসিক নিদর্শন হিসেবে ১৯৯৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটিকে সংরক্ষণের আওতায় নিয়েছে।

একাত্তর/আরএ
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর