কলাপাড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ মে ২০২২, ০৩:৩১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ইতি বেগম নামের দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৬ মে) দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার বলেন, নিহত ইতি নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তার বিয়ে হলেও বিয়ের তিন মাসের মাথায় স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর পিতা কুদ্দুস মোল্লার বাড়িতেই থাকতেন ইতি। 

পারিবারিক কলহ কিংবা অন্য কোনো কারণে ইতি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। তবে পুলিশ বিষয়টি এখনও তদন্ত করে দেখছে।

কলাপাড়া থানার উপপরিদর্শক মামুন জানান, ভোর রাতে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে ইতি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা তাদের জানিয়েছেন। 

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর