কুসিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বিএনপি’র মেয়র সাক্কু

আপডেট : ১২ মে ২০২২, ১১:০৪ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে না দলের এমন সিদ্ধান্তের বাহিরে গিয়ে মেয়র প্রার্থী হিসেবে জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ‌বিএন‌পির ব্যানারে নির্বাচিত মেয়র সাক্কুসহ দুই প্রার্থী। দুজ‌নেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নেয়ার ঘোষণা  দিয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় থে‌কে জানা যায়, স্বতন্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনেছেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও বর্তমান সিটি মেয়র মনিরুল হক সাক্কু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। 

মনিরুল হক সাক্কু বলেন, দল নির্বাচন করবে না কিন্তু আমার দলের নেতাকর্মী ও শুভাকাংঙ্খিদের অনুরোধে মনোনয়ন ফরম কিনেছি। নগরবাসীকে দীর্ঘ ১৩ বছর সেবা দিয়েছি। নেতাকর্মীসহ আমার অনেক ভক্ত সমর্থক রয়েছে তাদের সাথে আলোচনা করে মনোনয়ন পত্র জমা দিব।

নিজাম উদ্দিন কায়সার বলেন, কিছু বিএনপি নামধারী আওয়ামীলীগ নেতা আছে। তাদের বলে জাতীয়তাবাদী আওয়ামীলীগ। তাদের নির্যাতনে দলের নেতাকর্মীরা অতিষ্ঠ। নির্যাতিত নেতাকর্মীদের চাপের মুখে আমি প্রার্থী হয়েছি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের কে মনোনয়ন পত্র কিনেছেন বিষয়টি আমার জানা নেই। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দলের সিদ্ধান্তের বাহিরে কেউ নির্বাচনে গেলে দলের নীতিনির্ধারকরা ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ৬ জুলাই কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভার মোট ২৭টি ওয়ার্ড নিয়ে সিটি করপোরেশন গঠিত হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক কমিটির ব্যানারে নৌকার প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে হারিয়ে প্রথম মেয়র নির্বাচিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মনিরুল হক সাক্কু। পরে ২০১৭ সালের ৩০ মার্চ বিএনপির মনোনয়নে সাক্কু নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কুসিকের মেয়র নির্বাচিত হন তিনি।

বৃহস্প‌তিবার (১২ মে) পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন। সর্বশেষ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির মোঃ মামুনুর রশিদ। এখনো পর্যন্ত ২৭ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৮৩ জন। এর আগে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, স্বেচ্ছাসেবক দল সভাপতি নিজাম উদ্দিন কায়সার, নাগরিক ফোরামের কামরুল হাসান বাবুল ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মোঃ রাশেদুল ইসলাম। আগামীকাল সকা‌ল সা‌ড়ে ১০টায়  ম‌নোনয়ন পত্র সংগ্রহ কর‌বেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম ।


একাত্তর/এসএ


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর