খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

আপডেট : ১৫ মে ২০২২, ১১:৫৫ এএম

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা।  

রোববার (১৫ মে) খাগড়াছড়ি সদরের ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে একটি ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা বের হয়। 

মঙ্গল শোভাযাত্রাটি য়ংড বৌদ্ধ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মহাজন পাড়া জনবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।  

এর আগে প্রদীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 

এ সময় তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রূপনা চাকমা উপস্থিত ছিলেন। 

মঙ্গল শোভাযাত্রায় হাজার হাজার বৌদ্ধ ধর্মীয় নরনারী অংশগ্রহণ করেন। 

এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান ও ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দান করা হয়। 

এছাড়াও সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বলন ও ফানুস উত্তোলন করা হবে। 


একাত্তর/জো  

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর