কলাপাড়ায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১৯ মে ২০২২, ০৪:৫৭ পিএম

পটুয়াখালীর মহিপুরে গাছে উঠে তুলা পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে নুর গাজী (৭০) এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে থানার ধুলাসার ইউনিয়নের বেতকাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ধুলাসার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন জানান, নিজ বাড়ির উঠানে তুলা গাছে উঠে তুলা তুলা পাড়ছিলেন নুর গাজী। হঠাৎ একটি মরা ডালে পা দিলে সেটি ভেঙ্গে প্রায় ১৫ ফুট উঁচু গাছ থেকে নিচে পড়ে যান তিনি। এতে মাথা ও পাঁজরে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


একাত্তর/জো

চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে প্রকৃত আসামির বদলে অন্য এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানা-পুলিশের বিরুদ্ধে। নাম ও বাবার নামে মিল থাকায়...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ভরা মৌসুমেও নদী-সাগরে জাল ফেলে আগের মতো মাছ পাচ্ছেন না তারা। এতে জ্বালানি, বরফ, খাবার ও শ্রমিকের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে জেলেদের।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতায় বিদেশে পাচার করা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এসেছে। যুক্তরাজ্যের আইল অব ম্যানে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের একটি...
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর