ইউপি ভোট ধাপে ধাপে, পোস্টারে ‘না’, এ সপ্তাহেই ঠাকুরগাঁওয়ের তফসিল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এছাড়া স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনে প্রচারে আর কোনো কাগজের পোস্টারের ব্যবহার থাকছে না বলেও জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের ইসি সচিবালয়ে আয়োজিত নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্যের কথা জানান ইসি সচিব।

আচরণবিধির প্রস্তাবিত সংস্কার প্রসঙ্গে সচিব জানান, জাতীয় সংসদ নির্বাচনের যেসব ভালো দিক ছিলো, সেগুলোকে প্রাধান্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে আচরণবিধির খসড়া সংস্কার করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু নতুন পরিবর্তন আনা হয়েছে। 

সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, জেলা ও ইউনিয়ন পরিষদের জন্য তৈরি এই বিধিমালা ভেটিংয়ের জন্য ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের অনুমোদন শেষে শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে।

সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব জানান, শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

এর আগে সকালে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নীতিমালা ও কার্ড ইস্যুর বিষয় নিয়ে আলোচনা করে নির্বাচন কমিশন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রস্তাবনা পর্যালোচনার পর এই সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

একাত্তর/এসি
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানকে তাদের অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশে একটি...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামির ৩০ দিন পার হয়ে গেলে আর আপিল করার আইনি সুযোগ নাই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সেটা শেখ হাসিনা অথবা...
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যু আসলেও স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ছিলো, নাকি এর পেছনে দেশীয় ও আন্তর্জাতিক কোনো চক্রান্ত জড়িত ছিলো—তা গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর