সাতক্ষীরায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২২, ১২:৪৭ পিএম

সাতক্ষীরা সদরে এবং দেবহাটায় বজ্রপাতে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। 

রোববার (২৯ মে) সকাল আটটার দিকে জেলা সদরের খেজুরডাঙ্গী এলাকায় মাটিকাটার সময় বজ্রপাতে হতাহতের এই ঘটনা ঘটে।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক হোসেন (৪০) সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

আহতরা হলেন, খেজুরডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে ইরশাদ আলী (৩৫), মৃত ফটিক গাজীর ছেলে মহিদুল মজিদ(৪০), জোহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও স্কেভেটর চালক ঢাকার হুমায়ুন কবির।

সদর হাসপাতালে চিকিৎসাধীন খেজুরডাঙ্গা গ্রামের মহিদুল মজিদ জানান, খেজুরডাঙ্গা বিলে আমাদের মাছের ঘেরে স্কেভেটর মেশিন দিয়ে মাটিকাটা হচ্ছিল। মাটিকাটার সময় আমরা পাশেই দাঁড়িয়েছিলাম। এসময় শুরু হয় বজ্রসহ বৃষ্টি। আমরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ফারুক মারা যান। এছাড়াও আমরা চারজন আহত হই।

লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, মাছের ঘেরে মাটিকাটার সময়ে বজ্রপাতে ফারুক নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুকের মরদেহ তার খেজুরডাঙাস্থ বাড়িতে রাখা হয়েছে।

এদিকে, শনিবার (২৮ মে) সন্ধ্যায় দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের আবদুল লতিফ (৫২) সন্ধ্যায় বজ্রাঘাতে মৃত্যুবরণ করেন। আবদুল লতিফ নারিকেলি গ্রামের পিয়ার আলি গাজীর পুত্র। প্রতিদিনের মতো সন্ধ্যায় বাড়ি থেকে বাড়ির পাশে পাতার বিলের মাছের ঘেরে এসে নামাজ আদায় করে বাসায় বসেছিল। তখনই শুরু হয় বজ্রসহ বৃষ্টি ও প্রচণ্ড শব্দে বজ্রপাত। 

ফোনে না পেয়ে তার বৃদ্ধ পিতা পিয়ার আলি গাজী তার খোঁজ করতে এসে দেখেন ঘেরের ঘরের পাশে বজ্রপাতে নিহত লতিফের নিথর দেহ পড়ে আছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বজ্রপাতে মৃত্যুর বিষয় দু’টি নিশ্চিত করেছেন।


একাত্তর/জো 

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় তার এক সহপাঠীও আহত হয়েছে।
রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে সাড়ে চারটার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর