কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২২, ০৪:৪৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার খাজুরা গ্রামে মাছ ধরে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

বুধবার (১ জুন) দুপুর একটার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর (৪৪) ওই এলাকার মৃত মন্নান মুন্সীর ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খালে মাছ ধরার জন্য জাল পেতে রেখে বাড়ি ফিরছিলেন আলমগীর। এসময় তার বাড়ির পাশের বাড়িতে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে প্রথমে পায়ে লাগলে পা পুড়ে যায়। তিনি হাত দিয়ে তার ধরলে হাতও পুড়ে যায়। 

আরও পড়ুন: মদপানে দুইজনের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও তিন

দুপুরের দিকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় পরে থাকতে দেখে হাসপাতালে নিয়েন আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দেখে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সাথে সাথেই তার মৃত্যু হয়েছে তাই তাকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর