ফকিরহাটে সাবেক সচিব ও তার ভাইয়ের বাড়িতে ডাকাতি

আপডেট : ০১ জুন ২০২২, ০৭:২৪ পিএম

বাগেরহাটের ফকিরহাটে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিবুল হক ও তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

বুধবার (১ জুন) গভীর রাতে ফকিরহাটের লখপুর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত মই দিয়ে দেয়াল টপকে মহিবুল হকের বাড়ীর ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে জিনিসপত্র তছনছ করে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। ফলে ঘর থেকে আসলে কি পরিমাণ জিনিসপত্র খোয়া গেছে তা পুলিশ জানাতে পারেনি। 

মুখোশধারী ওই ডাকাতদল এরপর মহিবুল হকের বাড়ির সামনে বসবাসকারী তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়ির গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির সকলকে কাপড় দিয়ে বেঁধে রেখে আলমারি ভেঙ্গে নগদ দুই লাখ ৪০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় বলে গৃহকর্তা শহিদুল হক সাবু জানিয়েছেন। 

খবর পেয়ে বাগেরহাট জেলার পুলিশ সুপার কেএম আরিফুল হক, এএসপি (সার্কেল) আসিফ ইকবাল ও ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামানসহ আরও পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।  

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। 


একাত্তর/জো 

বাগেরহাটে সৎ মার বিরুদ্ধে সাড়ে ছয় বছরের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদে আটক করেছে পুলিশ।
বাগেরহাটে যাত্রীবাহী ইজিবাইকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আনিকা সুলতানা নিশি (২০) নামে নার্সিং পড়ুয়া এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় উভয় বাসের অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন।
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর