লামায় নিশিরাতে জমি দখলের সংঘর্ষে নারীসহ আহত ৯

আপডেট : ০৩ জুন ২০২২, ০৩:১৯ পিএম

বান্দরবান জেলার লামা উপজেলায় নিশিরাতে জমি দখল নিয়ে সংঘর্ষে চার নারীসহ দু’পক্ষের ৯ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৩ জুন) ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, সংঘর্ষে আহতরা হলেন: আমেনা বেগম (৭০), শারমিন আক্তার (২২), মো. সিরাজুল ইসলাম (৪৩), রহমত আলী (৩০), মো. শাহজালাল (৩০), হোসনে আরা বেগম (৩৮), জোসনা বেগম (৫০), মিনহাজ উদ্দিন (৪৩) ও মুজিবুর রহমান (৪০)। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

স্থানীয়দের সূত্রে জানা যায়, পূর্ব শিলেরতুয়া বাজার সংলগ্ন একখণ্ড জমি নিয়ে মো. সিরাজুল ইসলাম ও মো. মুজিবুর রহমান পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মামলা থাকায় আদালতের নির্দেশে পুলিশ ওই জমিতে উভয় পক্ষকে যেতে নিষেধ করে। 

শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে মো. মুজিবুর রহমানরা বিরোধীয় ওই জমির উপর মো. সিরাজুল ইসলাম কর্তৃক নির্মিত ঘর ভেঙ্গে জমি দখলমুক্ত করতে যায়। এ খবর পেয়ে মো. সিরাজুল ইসলামরা বাধা দিতে যায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, জমি নিয়ে মারামারির ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


একাত্তর/জো

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর