ডিবিসি নিউজের প্রযোজক হত্যায় পাবনায় মানববন্ধন

আপডেট : ০৯ জুন ২০২২, ০৩:৫০ পিএম

ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীকে হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে শহরের অব্দুল হামিদ সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এর আগে বুধবার রাজধানীর হাতিরঝিল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় তাকে।

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে জেলায় কর্মরত অর্ধশত প্রিন্ট, ইলেকট্রনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হয়রানি, হুমকি, হামলা ও সংবাদ পরিবেশনের কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত যে সকল সাংবাদিককে অকালে শত্রুতাবশত হত্যা করা হয়েছে কোনো ঘটনারই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়নি।

তারা বলেন, একদিকে সাংবাদিক হত্যার মধ্যদিয়ে গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে সাংবাদিক নামধারীরা বিভিন্ন অপকর্ম করে মূলধারা এই পবিত্র দায়িত্বশীল পেশাকে কুলশিত করছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিন গৃহবধূর মৃত্যু

তাই সময় এসেছে প্রযোজক বারী হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যদিয়ে সকল অপশক্তি, সন্ত্রাসী ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার।

এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেপ্তার করে ও হত্যার মূল রহস্য উদঘাটনেরও দাবি জানান তারা।


একাত্তর/আরএ

পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর