ঠাকুর অনুকূল চন্দ্রের জমি দখলের পাঁয়তারার অভিযোগ

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা এই আবেদনপত্রটি জমা দেন। জেলা প্রশাসকের পক্ষে আবেদনপত্রটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একটি প্রতিবাদী র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আফজাল হোসেন, মান্নান মালিথা ও আবুল কালামসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, পাবনার হিমাইতপুরে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম দীর্ঘদিন ধরে অত্যন্ত শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে তাদের ধর্মীয় ও সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা রয়েছে। আশ্রমের নানাবিধ সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় বহু মানুষ উপকৃত হচ্ছেন।

তবে ক্ষোভ প্রকাশ করে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি জোর করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম ও ঠাকুরের পবিত্র জন্মস্থান দখলের অপচেষ্টা ও পাঁয়তারা চালাচ্ছে। আশ্রমটি যাতে কোনো ধরনের বাধা ছাড়া নির্বিঘ্নে পরিচালিত হতে পারে, সে জন্য অনতিবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন এলাকাবাসী।

একাত্তর/এসি
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর