দীঘিনালায় চা দোকানির মস্তকবিহীন লাশ উদ্ধার

আপডেট : ১০ জুন ২০২২, ১২:১৯ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় সড়কের পাশ থেকে এক চা দোকানির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয়রা শুক্রবার (১০ জুন) সকালে উপজেলার মেরুং ইউনিয়নের মেরুং ব্রীজ সংলগ্ন হাজাছড়া এলাকায় সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

জানা গেছে, নিহত চা দোকানির নাম জাহাঙ্গীর আলম। তিনি হাজাছড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি ছোট মেরুং বাজারে চায়ের দোকান করতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মেরুংয়ে হাটবার ছিল। সে কারণে রাতে বাড়িতে ফিরতে বিলম্ব হয় তার। ধারণা করা হচ্ছে, বাড়ি ফেরার পথেই তাকে হত্যা করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহমদ জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


একাত্তর/জো

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) ভোররাত ৩টার দিকে লাগা এই আগুনে স্বর্ণের দোকানসহ অন্তত ৩৫টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
খাগড়াছড়ির দীঘিনালায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৭ জন হাসাপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ চারজন। 
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে জুনেল চাকমা (৩১) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন।
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশুর মৃত্যু ঘটেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর